শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ২২৬ বার

জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ছাইদুল ইসলাম (২৬) ও আকাশ মিয়া (১৪) নামে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে সরিষাবাড়ী-ময়মনসিংহ সড়কের পুপলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাইদুল ইসলাম উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মোজাম্মেল হক ফকিরের ছেলে। আর আকাশ মিয়া একই গ্রামের খোকন মিয়ার ছেলে। সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে তাদের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ছাইদুল ও আকাশ উপজেলার সেনাকৈর বাজারে যাচ্ছিলেন। বাজারে যাওয়ার পথে পৌর শহরের পুপলার মোড় এলাকায় পৌঁছালে ময়মনসিংহ দ্রুতগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনারস্থলেই তাদের মৃত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল মরদেহ দুইটি উদ্ধার করে থানায় হস্তান্তর করে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com