সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সাকিবের দাদির ইন্তেকাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ২৭৮ বার

বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকা সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহার মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৩ই জানুয়ারি) দিবাগত রাত দশটার দিকে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয় ৮৭ বছর।
মৃত রেবেকা নাহারের নাতি মেহেদি হাসান উজ্জ্বল খবরটি নিশ্চিত করেন। জাতীয় দলের এই সাবেক ফুটবলার বলেন, ‘দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন রেবেকা। সর্বশেষ ঢাকার নিউরো সাইন্স হাসপাতাল থেকে মাগুরায় নেয়া হয় তাকে।’
রেবেকা নাহার দুই ছেলে ও তিন মেয়ের জননী। তিনি নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মধ্যে সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে খেলছেন। আরেক নাতি উজ্জ্বল বাংলাদেশ ফুটবল দলের সাবেক তারকা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে অবস্থান করছেন সাকিব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com