সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

করোনা: আসল রহস্যের খোঁজে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ২৪২ বার

করোনা ভাইরাসের উৎস সন্ধানে চীন পৌঁছেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী টিম। ২০১৯ সালে চীনের উহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। তাই এই ভাইরাসের উৎস কি তার অনুসন্ধান করবেন এই টিম। অভিযোগ আছে, এই ভাইরাস কোনো প্রাণিদেহ থেকে মানুষে সংক্রমিত হয়নি। এই ভাইরাস উহানের একটি গবেষণাগার থেকে ছড়িয়ে পড়েছে। তাই আসল রহস্য কি তা অনুসন্ধান করা নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বেইজিংয়ের মধ্যে। এরপর অনেক ঘটনা ঘটে গেছে। সম্প্রতি অনুসন্ধানকারী টিমের কয়েকজন বিজ্ঞানী ভিসা জটিলতার কারণে যাত্রাবিরতি করেছেন।
কিন্তু শেষ পর্যন্ত তারা পৌঁছেছেন চীনে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরও বলা হয়, এই টিমের ১০ জন বিজ্ঞানী চীনের গবেষণা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-বিজ্ঞানী, হাসপাতাল ও সামুদ্রিক মাছের বাজারের লোকজনের সাক্ষাৎকার নেবেন। সামুদ্রিক খাদ্যের যে মার্কেট থেকে প্রথমে করোনা ভাইরাস ছড়িয়েছিল বলে ধারণা করা হয়, সেদিকে তারা জোর দেবেন। চীনের উত্তরাঞ্চলে যখন নতুন করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে তখন বৃহস্পতিবার ওই টিম চীন পৌঁছেছে। এখন তারা করোনা মহামারিতে পশুর শরীর থেকে এই ভাইরাসের বিস্তার ঘটেছে কিনা তা যাচাই করে দেখবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com