মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৬

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ২৩৭ বার

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। আজ রোববার দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থার (বিএনপিবি) বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। শেষ খবর পাওয়া পর্যন্ত ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের ভেতরে জীবিতদের খোঁজে নিবিড় তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

এর আগে গত শুক্রবার দেশটিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ৮২০ জনেরও বেশি আহত হয়। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যায় প্রায় ১৫ হাজার মানুষ। এদের অনেকে আশ্রয় নিয়েছেন পর্বতগুলোতে আর বাকিরা উঠেছেন উদ্ধাস্তু শিবিরগুলোতে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতাত্ত্বিক সংস্থার প্রধান দ্বিকোরিতা কার্নাওয়াতি গতকাল শনিবার স্থানীয় টেলিভিশনকে বলেছেন, ওই এলাকায় আরেকটি ভূমিকম্প হতে পারে, সেটি সুনামিরও কারণ ঘটাতে পারে। সে কারণে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রশান্ত মহাসাগরের কথিত ‘রিং অব ফায়ার’ (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা) এর ‍উপর ছড়িয়ে থাকা ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। ২০১৮ সালে সুলাওয়েসির পালু শহরে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের পরও সুনামি সৃষ্টি হয়েছিল। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল কয়েক হাজার মানুষের।

নতুন বছরের মাত্র দুই সপ্তাহ পার হয়েছে এরই মধ্যে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ জনবহুল দেশটি ফের বেশ কয়েকটি দুর্যোগের মুখে পড়েছে। উত্তর সুলাওয়েসি ও দক্ষিণ কালিমান্তান প্রদেশে চলতি মাসে বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে, ওই সময়েই পশ্চিম জাভা প্রদেশে ভূমিধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com