বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ফাইজারের টিকা বয়স্কদের জন্য ঝুঁকিপূর্ণ : নরওয়ের হুঁশিয়ারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ২২১ বার

মার্কিন কোম্পানি ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকা নিয়ে নরওয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দেশটি বলেছে, এ টিকা বয়স্ক লোকজনের জন্য মারাত্মক রকমের ঝুঁকিপূর্ণ হয়ে দেখা দিয়েছে।

দেশটিতে এরইমধ্যে ফাইজার-বায়োনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা গ্রহণ করার পর বয়স্ক লোকজনের মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার পর্যন্ত নরওয়েতে শুধুমাত্র ফাইজার-বায়োনটেকের টিকাই পাওয়া যাচ্ছিল এবং যে সমস্ত বয়স্ক মানুষের মৃত্যু হয়েছে তারা সবাই এই টিকা গ্রহণ করেছিলেন। মার্কিন টেলিভিশন চ্যানেল ব্লুমবার্গের এক প্রশ্নের লিখিত জবাবে গতকাল শনিবার নরওয়ের মেডিসিন এজেন্সি এই কথা বলেছে।

সংস্থাটি বলেছে, যে ২৯ জন মারা গেছেন তার মধ্যে ১৩ জনের মৃত্যুর ঘটনা মূল্যায়ন করা হয়েছে এবং বাকি ১৬ জনের ঘটনাও মূল্যায়ন করা হচ্ছে। ফাইজার-বায়োনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা দেয়ার পর যে ২৯ জন মারা গেছেন তাদের সবার বয়স ৭৫ থেকে ৮০ ছিল।

আমেরিকাতে ডিসেম্বর মাসের ১৪ থেকে ২৩ তারিখের মধ্যে ১৯ লাখ মানুষকে এই টিকা দেয়া হয়েছে এবং টিকা গ্রহণের পর অন্তত ২১ জন মারা গেছেন বলে মার্কিন প্রশাসন জানিয়েছে।

ফাইজার-বায়োনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা নিয়ে পুরো ইউরোপের নিরাপত্তা রিপোর্ট জানুয়ারি মাসের শেষ দিকে প্রকাশ করা হবে।
সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com