বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

করোনা টিকায় ভারতে ৫২ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ২২০ বার

ভারতে করোনার ভ্যাকসিন নেওয়ার পর ৫২ জন স্বাস্থ্যকর্মীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদের মধ্যে একজনের শরীরে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা এএনআই।

দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গতকাল শনিবার থেকে দেশটিতে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় কোভিড টিকাদান কর্মসূচি। টিকা নেওয়ার পর তাৎক্ষণিক কারও শরীরে কোন সমস্যা দেখা না গেলেও রাত বাড়তেই বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার খবর আসতে শুরু করে। আর কলকাতায় ভ্যাকসিন নেওয়ার পর এক নার্স অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিন পার্শ্বপ্রতিক্রিয়ার প্রথম খবরটি আসে দিল্লি থেকে। সেখানে দুজন স্বাস্থ্যকর্মী জানান, ভ্যাক্সিন নেওয়ার পর তারা বুকে চাপ অনুভব করছেন।

এর পর দিল্লি সরকার জানায়, দিল্লিতে ৫২ জন স্বাস্থ্যকর্মীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন সাংবাদিকদের বলেন, টিকা দেওয়ার পর দেশে কোনো বড় পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা ঘটেনি।

এদিকে, কো-উইন অ্যাপের সমস্যায় দেশটির কয়েকটি রাজ্য সমস্যায় পড়েছে। এই সমস্যার জেরে আগামীকাল ১৮ জানুয়ারি পর্যন্ত টিকা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে মহারাষ্ট্র। গত শুক্রবার থেকে এই অ্যাপে সমস্যা তৈরি হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com