মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

বাবা হওয়ার পর পরিচয় পাল্টালেন কোহলি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৬১১ বার

ঘরে নতুন অতিথি আসার পর টুইটারে নিজের পরিচয় পাল্টে ফেললেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ক্রিকেটারের জয়াগায় বর্তমানে নিজেকে ‘আ প্রাউড হাজব্যান্ড অ্যান্ড ফাদার’ বা (একজন গর্বিত স্বামী এবং বাবা) বলে উল্লেখ করেছেন তিনি। বিরাটের নতুন পরিচিতি দেখে তার অসংখ্য অনুরাগী এবং ভক্ত আপ্লুত হয়ে পড়েন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিনিউজ।

খবরে বলা হয়, সম্প্রতি বিরাট-আনুশকা দম্পতির কোল আলো করে পৃথিবীতে এসেছে এক কন্যা সন্তান। তার জন্মের পর আনুশকা-বিরাট কেউই সোশ্যাল মিডিয়ায় তাদের সন্তানকে আনবেন না বলে জানিয়ে দেন।

তবে বিরাটের বড় ভাই বিকাশ কোহলি একটি ছবি শেয়ার করেন। কোহলি পরিবারে তাদের রাজকন্যার আমন্ত্রণ জানান বিকাশ। যে ছবিকেই বিরাট-আনুশকার কন্যা বলে উল্লেখ করেন অনেকে।

ওই ঘটনার পরপরই ছবি ভাইরাল হতে শুরু করলে বিকাশ কোহলি একটি নতুন স্টেটাস শেয়ার করেন। তিনি বলেন, যে ছবি তিনি প্রকাশ করেন তা বিরাট-অনুষ্কার মেয়ের নয়। ওই ছবিকে যেন কেউ সদ্যোজাত কন্যার ছবি বলে ভুল না করেন বলেও আবেদন জানান বিকাশ কোহলি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com