শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

ভারতে ভ্যাকসিন নেওয়ার ২৪ ঘণ্টা পর স্বাস্থ্যকর্মীর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৩৭০ বার

ভারতে করোনা ভ্যাকসিন নেওয়ার ২৪ ঘণ্টা পর এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। নিহত মহিপাল সিং (৪৬) দেশটির উত্তর প্রদেশের মোরাদাবাদ জেলার বাসিন্দা। গতকাল রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে আজ সোমবার এক খবরে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়েছে, এই মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন জেলার প্রধান মেডিকেল কর্মকর্তা। মৃত্যুর আগে বুকে চাপ ধরে আসা এবং শ্বাসকষ্টের সমস্যার কথা জানিয়েছিলেন ওয়ার্ড বয় মহিপাল সিং। তবে তার পরিবারের অভিযোগ, ভ্যাকসিন নেওয়ার পর থেকেই তার শরীর খারাপ লাগছিল।

মোরাদাবাদের প্রধান মেডিকেল কর্মকর্তা বলেন, ‘তাকে শনিবার দুপুরে ভ্যাকসিন দেওয়া হয়। রোববার দুপুরে তিনি বুকে চাপ বোধ করেন এবং শ্বাসকষ্ট অনুভব করেন। তার মৃত্যুর কারণ আমরা অনুসন্ধান করছি। পোস্টমর্টেম হয়েছে। রিপোর্ট অনুযায়ী, তার মৃত্যু ভ্যাকসিনের কারণে হয়েছে বলে মনে হয়নি। তিনি শনিবার ডিউটি করেছেন, কোনো সমস্যাও ছিল না।’

মহিপাল সিংয়ের ছেলে বিশাল বলেন,‘ বাবা হয়তো আগে থেকেই খারাপ বোধ করছিলেন কিন্তু ভ্যাকসিন নেওয়ার পর থেকে তার অবস্থা বেশ খারাপ হয়ে যায়। বাবা দেড়টার দিকে ভ্যাকসিন সেন্টার থেকে বের হন। আমি তাকে বাসায় নিয়ে আসি। তার শ্বাসকষ্ট হচ্ছিলো এবং অনেক কাশছিলেন। তার কাশি ছিল, কিন্তু বাসায় ফেরার পর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ’

উল্লেখ্য, ভারতব্যাপী করোনা ভ্যাকসিন দেওয়া শুরুর প্রাক্কালে দিল্লির ছয়টি সরকারি হাসপাতালের ৭০ শতাংশের বেশি স্বাস্থ্যকর্মী ভারতীয় কোম্পানি ভারত বায়োটেক উদ্ভাবিত ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়েছেন। আর ভ্যাকসিন প্রয়োগের পর অন্তত ৫৬ জন স্বাস্থ্যকর্মী পার্শ্বপ্রতিক্রয়ার অভিযোগ তুলেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com