বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

করোনা ভ্যাকসিন নিলেন ১০৮ বছর বয়সী ইতালীয় নারী ফাতিমা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ২৩০ বার

ইতালির শতবর্ষ বয়সী এক নারী করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন। কোভিড-১৯ রোগের সংক্রমণ থেকে সেরে ওঠার কয়েক মাস পর তিনি এ ভ্যাকসিন পেলেন। আর এর মধ্যদিয়ে টিকা নেয়ার ক্ষেত্রে তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের অন্যতম হলেন। তার বৃদ্ধ নিবাস সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি’র।

ওই নিবাসের এক মুখপাত্র এএফপি’কে বলেন, ফাতিমা নেগরিনি (১০৮ বছর) সোমবার মিলানে আন্নি আজুরি সান ফউসতিনো কেয়ার হোমের অন্য বাসিন্দাদের সাথে এ টিকা নেন।

মত্তাও তেসারোলো বলেন, এ নারী এবং সব অতিথি ও স্টাফের জন্য ভ্যাকসিন পৌঁছালে সেখানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং এ নিবাসে শান্তিপূর্ণ প্রত্যহিক জীবনযাপনে ফিরে যাওয়ার ক্ষেত্রে এটি প্রথম পদক্ষেপ।

গত বছর যখন নেগরিনি এ ভাইরাসে আক্রান্ত হন তখন তার উদ্ধৃতি দিয়ে করির ডেলা সেরা সংবাদপত্র জানায়, ‘সৃষ্টিকর্তা আমাকে ভুলে গেছেন।’

ইতালিতে গত ২৭ ডিসেম্বর করোনাভাইরাস ভ্যাকসিন কর্মসূচি শুরু করার পর এ পর্যন্ত ১১ লাখ ৫০ হাজার মানুষকে টিকা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com