সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

অভিষেকের মহড়ায় আগুন : সাময়িক বন্ধ ক্যাপিটল ভবন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ২৪২ বার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল কমপ্লেক্স সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ভবনটির কাছাকাছি একটি সেতুতে আগুন লাগার পর এটি বন্ধ করা হয়। ওই সময় ক্যাপিটল কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের মহড়া চলছিল।

সোমবারের এই অগ্নিকাণ্ডের বিষয়ে মার্কিন সিক্রেট সার্ভিস এক টুইট বার্তায় জানায়, ‘জন নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থা ওয়াশিংটন ডিসির এরিয়া অব ফার্স্ট ও দক্ষিণ-পূর্বের এফ স্ট্রিটে ছোট এক অগ্নিকাণ্ড সামলে নিয়েছে। আগুন নেভানো হয়েছে। সতর্কতার অংশ হিসেবে ক্যাপিটল কমপ্লেক্স সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। জনসাধারণের জন্য এখন আর কোনো হুমকি নেই।’

ক্যাপিটল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ক্যাপিটলের নিরাপত্তায় যেকোনো হুমকি মোকাবেলা করার জন্য সতর্কতার অংশ হিসেবে ভারপ্রাপ্ত প্রধান ক্যাপিটল কমপ্লেক্স বন্ধের আদেশ দিয়েছিলেন।

বিবৃতিতে বলা হয়, ক্যাপিটলের ভেতর বা আঙ্গিনায় বর্তমানে আগুন নেই। সদস্য ও কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয়ের পরামর্শ দেয়া হয়েছে এবং এই ঘটনায় তদন্ত চলছে।

বাইডেনের অভিষেকের মহড়ায় অংশগ্রহণকারী সবাইকে ভবন থেকে সরিয়ে নিয়ে ক্যাপিটল রটুন্ডা ও অভ্যন্তরীণ অন্যান্য ভবনে নিয়ে যাওয়া হয়েছে।

অগ্নি নির্বাপণ বিভাগ জানিয়েছে, অগ্নিকাণ্ডে কারো কোনো ক্ষতি হয়নি।

জো বাইডেন আগামী বুধবার ক্যাপিটলে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
সূত্র : ভয়েস অব আমেরিকা, এনবিসি নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com