শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বাবা হারালেন শাহরিয়ার নাজিম জয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ২৮৪ বার

জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বাবা মো. নাজিম উদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। আজ সকাল সাড়ে ৬টায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশাল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি জানিয়েছেন জয় নিজেই।

তিনি বলেন, ‌‘বাবাকে হারালাম। আজ সকাল ৬টা ৩০ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রধান প্রকৌশলী এবং পরিচালক পর্ষদের সদস্য ছিলেন।’

শাহরিয়ার নাজিম জয় আরও জানান, তার বাবা বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা আজ বাদ জোহর মোহাম্মদপুর ইকবাল রোড জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে সমাহিত করা হবে বনানীস্থ কবরস্থানে।

এদিকে, জয়ের পিতৃবিয়োগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শোক প্রকাশ করেছেন তার শোবিজের সহকর্মী ও বন্ধুরা। সেখানে জয় ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com