শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রাজশাহীতে সার্জেন্ট পেটানো সেই যুবক গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ২১০ বার

রাজশাহীতে ট্রাফিক পুলিশের সার্জেন্টের ওপর হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে নাটোর মাদরাসা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক বেলাল হোসেন (২৬) রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার শামসুল হকের ছেলে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, বেলাল বাসে চড়ে পালাচ্ছিলেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় আরএমপির রাজপাড়া থানা পুলিশসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা একযোগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত মঙ্গলবার নগরীর বিলশিমলা ঐতিহ্য চত্বরে বিপুল কিশোর নামে এক ট্রাফিক সার্জেন্ট দায়িত্ব পালন করছিলেন। বেলাল ওই সময় হেলমেট ছাড়া একটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সার্জেন্ট বিপুল তার মোটরসাইকেলের কাগজ দেখতে চান ও হেলমেট না থাকার কারণ জানতে চাইলে সার্জেন্টের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান বেলাল। হঠাৎ পার্শ্ববর্তী ফার্নিচারের দোকান থেকে চেলাকাঠ নিয়ে এসে সার্জেন্ট বিপুল কে এলোপাতাড়ি মারধর শুরু করে বেলাল।
এ নিয়ে মঙ্গলবার রাতেই নগরীর রাজপাড়া থানায় বেলালকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন সার্জেন্ট বিপুল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com