বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাগদাদে আত্মঘাতী বোমা হামলা : নিহত ৭, আহত ২৫

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ২২২ বার

ইরাকের রাজধানী বাগদাদের এক বাণিজ্যিক এলাকায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত ও ২৫ জনের বেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার বাগদাদের তাইয়ারান স্কয়ারের কাছাকাছি বাব আল-শারজি এলাকায় এক বাজারে এই বোমা হামলার হয়।

বাগদাদ অপারেশনস কমান্ডের ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল হাজেম আল-আজায়ি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাক নিউজ এজেন্সিকে (আইএনএ) বলেন, বাব আল-শারজির জনাকীর্ণ ওই বাজারে দুই আত্মঘাতী বোমারু ওই হামলা চালায়। তবে তিনি নিহত বা আহতের কোনো সংখ্যা জানাননি।

তিন পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগের পর তারা নাম গোপন রাখা শর্তে জানান, হামলার ঘটনায় এ পর্যন্ত সাতজন নিহত ও ২৫ জনের বেশি আহত হয়েছেন।

আহত কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেন তারা।

তাৎক্ষণিকভাবে হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।

২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বছরের পর বছর যুদ্ধের পর সাম্প্রতিক বাগদাদে আত্মঘাতী বোমা হামলা কমে এসেছিল। ২০১৯ সালের জুনে সর্বশেষ বাগদাদে আত্মঘাতী বোমা হামলার ঘটে। ওই হামলায় ১০ জন নিহত হয়েছিলেন।
সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com