শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় কথা কাটাকাটির জেরে উপজেলা চেয়ারম্যানের ভাইকে কুপিয়ে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ২০১ বার

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সির ভাই জামাল মুন্সিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১টার দিকে উপজেলার চরচারতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল মুন্সি ওই এলাকার বাসিন্দা। তার বাবার নাম ফজলুল হক মুন্সি।

মোহাম্মদ হানিফ মুন্সি বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে চরচারতলা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার সাদ্দাম হোসেনের সঙ্গে আমার ছোট ভাই মুমিন মুন্সির কথা কাটাকাটি হয়। এর জেরে রাত ১টার দিকে চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার, উপজেলা যুবদলের সভাপতি সেলিম পারভেজ, সাদ্দাম মেম্বার, সাদ্দাম মেম্বারের বাবা আব্দুস শহিদ, যুবলীগ নেতা শফিকের নেতৃত্বে অন্তত দুই শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমার বাড়িতে হামলা চালায়।’

তিনি বলেন, ‘এ সময় আমার ভাই জামাল মুন্সি ডাকাত হামলা করেছে মনে ঘর থেকে বের হয়ে গেইটে গেলে হামলাকারীরা তার ওপর দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর করে। জামালকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহতের ভাই বলেন, ‘যেখানে আমার নিরাপত্তা নাই সেখানে সাধারণ জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে? আমি ও আমার পরিবার সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমি এই নৃশংস ঘটনার সঙ্গে যারা প্রকৃতভাবে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি করছি।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ মাহমুদ বিষয়টির নিশ্চিত করে বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে এখনো কোনো মামলা দায়ের হয়নি। মামলা হলে দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com