শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ইমরান-পূজার ‘ভালোবেসে যে ভুলে যায়’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ২৬১ বার

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও বাঁধন সরকার পূজা জুটি বেঁধে গেয়েছেন বহু গান। তাদের গাওয়া ‘দূরে দূরে’, ‘মানে না মন’, ‘কেন বারেবারে’ গানগুলো শ্রোতামহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় আবারও নতুন গানের কণ্ঠ দিয়েছেন তারা। গানের শিরোনাম ‘ভালোবেসে যে ভুলে যায়’।

মেহেদী হাসান লিমনের কথায় গানটির সুর বেঁধেছেন মুহাম্মদ মিলন আর সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। প্রেম, বিরহ, ভুল বোঝাবুঝি আর ভালোবাসার গল্প নিয়ে এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানের ভিডিওতে মডেল হয়েছেন সালহা খানম নাদিয়া এবং আশফাক রানা। পাশাপাশি ইমরান-পূজাও হাজির হয়েছেন নিজস্ব ঢংয়ে।

ইমরান বলেন, ‘অনেকদিন পর আবারও আমরা একসঙ্গে গান গাইলাম। গানের কথা, সুর ও সংগীত হৃদয়ে দোলা লাগার মতো। গানের ভিডিওতেও চমক আছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’

পূজা বলেন, ‘অনেকদিন পর মনের মতো একটি গান করেছি। সঙ্গে আছে ইমরান। ভিডিওটি করেছি একটু ব্যতিক্রমভাবে।’

ইমরান-পূজার ‘ভালোবেসে যে ভুলে যায়’ গানটি প্রকাশ হবে আগামী ২৩ জানুয়ারি ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ইউটিউব চ্যানেলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com