বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভারতের সেরাম ইনস্টিটিউটের অগ্নিকাণ্ডে ক্ষতি হাজার কোটি রুপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ২৩৭ বার

ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান আদা পুনেওয়ালা জানিয়েছেন, ভ্যাকসিন কারখানায় আগুন লেগে অন্তত এক হাজার কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ১১শ’ কোটি টাকার সমান) ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে করোনাভাইরাস ভ্যাকসিনের কোন ক্ষতি হয়নি।

গতকাল শুক্রবার গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। জানা গেছে, ভারতের পুনেতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকা উৎপাদানকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিউটে দু’বার আগুনের ঘটনা ঘটে। প্রথম অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই দ্বিতীয়বার আগুন লাগার ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে পুনের মঞ্জরি এলাকায় সেরামের টিকা তৈরির এই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটে। ১ নম্বর টার্মিনালের লাগোয়া এস ই জেড ২৩ ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।
শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহসহ মোট ৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। খালি করে দেওয়া হয়েছে সেরামের ওই ভবনটি। ভিতরে কেউ আটকে আছেন কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। সূত্র : জি নিউজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com