শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণায় একঝাঁক শিল্পী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৩১০ বার

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিতে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছেছেন একঝাঁক তারকাশিল্পী। আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর হয়ে মাঠে নেমেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, বিজরী বরকতুল্লাহ, চিত্রনায়ক রিয়াজ, মীর সাব্বির, সায়মন সাদিকসহ অনেকেই। আজ সকালে বিমানের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সায়মন সাদিক।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থীর হয়ে নির্বাচন প্রচারণায় অংশ নিতেই আমরা এখানে এসেছি। আজ সারাদিন শহরের বিভিন্ন স্থানে প্রচারণা চালাবো। আগামীকালও আমাদের নির্বাচনী প্রচারণা চলবে। আগামীকাল প্রচারণায় আমাদের সঙ্গে যুক্ত হবেন ফেরদৌস ভাই (চিত্রনায়ক ফেরদৌস), পূর্ণিমা আপুসহ অনেকেই। প্রচারণা শেষে সন্ধ্যায় আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবো।’

উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী ও বিএনপির ডা. শাহাদাত হোসেনসহ মেয়র প্রার্থী ৭ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com