বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জঞ্জালে নেতাজির দলিল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ২৫৪ বার

ভারতের কলকাতা পৌরসভার করিডরে প্রায় পৌনে এক শতাব্দী ধরে আবর্জনা হয়ে পড়ে ছিল ৫০০ বস্তা পুরনো কাগজপত্র। সেগুলো সের দরে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু বাতিল সেসব কাগজের ভেতর থেকেই হঠাৎ বেরিয়ে এসেছে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে নানা তথ্যে ভরপুর দুষ্প্রাপ্য দলিল। ইতিহাসের ডিজিটাইজেশনের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

দস্তাবেজ ঘেঁটে জানা গেছে, ১৯২৫ সালে কলকাতা পৌরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন সুভাষ বোস। সে সময় একবার তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন। ফলে ওই বছরের ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত তিনি কাজে যোগ দিতে পারেননি। সে সময় তিনি ওই দিনগুলোর বেতন নিতে অস্বীকার করেছিলেন। এসব নিয়ে আলোচনার লিখিত প্রমাণ রয়েছে দলিলে।

এ ছাড়া ১৯৪৬ সালে কলকাতার নাম বদলে সুভাষনগর রাখার জন্য যে প্রস্তাব গৃহীত হয়েছিল, তার প্রামাণ্য নথিও উদ্ধার হয়েছে জঞ্জাল থেকে। পুরনো নথিতে রয়েছে ১৯৪৬ সালে কলকাতার দাঙ্গার কথা, গৃহহারা মানুষদের তালিকা, ১৯২৫ সালে কলকাতার বিভিন্ন যৌনপল্লীর রিপোর্ট এবং ১৯৪৫ সালে কলকাতায় রিকশা বন্ধসহ ইতিহাসের বহু অজানা তথ্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com