শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :

কর্মচারীকে ধর্ষণ, ওষুধ কোম্পানির মালিক গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ১৯৮ বার

নারী কর্মচারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে গাজীপুরের কোনাবাড়িতে এক ওষুধ কোম্পানির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে গ্রেপ্তার মো. আওলাদ হোসেনকে (৪৫) আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক।

গ্রেপ্তার আওলাদ হোসেন আমবাগ সড়ক মোড় এলাকার মৃত রমজান আলীর ছেলে এবং কোনাবাড়ি বাজার এলাকায় রনু সুপার মার্কেটের মালিক। একই মার্কেটে আরগান ফার্মাসিটিক্যাল নামে একটি ওষুধ তৈরির কারখানা রয়েছে তার। ওই কারখানাতেই কাজ করতেন ভুক্তভোগী নারী।

ওসি আবু সিদ্দিক জানান, ভুক্তভোগী নারীকে ১১ বছর আগে ওই ওষুধ কোম্পানিতে কাজের জন্য নিয়োগ দেন আওলাদ। সম্প্রতি তাকে বিয়ের প্রতিশ্রুতিতে একাধিক স্থানে নিয়ে ধর্ষণ করেন তিনি। ঘটনার পর থেকে ওই নারী তাকে বিয়ের জন্য চাপ দিলে সে তাকে প্রাণনাশের হুমকি দেন আওলাদ। বিষয়টি নিয়ে কোনো সুরহা না হওয়ায় আওলাদ হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন ওই নারী।

মামলায় শনিবার বিকেলে আওলাদকে সিটি করপোরেশনের আমরাগ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com