মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

চেলসি কোচ ল্যাম্পার্ড বরখাস্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ২৪৩ বার

ইংলিশ ক্লাব চেলসির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে বরখাস্ত করা হয়েছে। তার স্থলে নতুন কোচ হয়েছেন থমাস টাচেল।

চেলসির সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছে না। ইপিএলে ১৯ ম্যাচে ৮ জয়ে তাদের সংগ্রহ ২৯ পয়েন্ট। চেলসির অবস্থান টেবিলের ৯ম স্থানে। এফএ কাপে সোমবার লুটন টাউনের বিপক্ষে ৩-১ গোলে জিতলেও, এর আগে প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ জয়হীন চেলসি।

গ্রীষ্মকালীন দল-বদলের প্রায় ৩০ কোটি ইউরো দিয়ে খেলোয়াড় কিনলেও, দলের মাঠের পারফরম্যান্সে আসছে না কোনো উন্নতি। তাই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় চেলসি কর্তৃপক্ষ। যে কারণে ল্যাম্পার্ডকে বরখাস্ত করে থমাস টাচেলকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংলিশ ক্লাবটি।

২০১৯ সালের জুলাইয়ে চেলসির দায়িত্ব পান ল্যাম্পার্ড। তার অধীনে খেলা ৮৪ ম্যাচে ৪৪ জয় পেয়েছে ব্লুজ’রা। ১৮ মাস দায়িত্ব পালন শেষে বরখাস্ত হলেন চেলসি ম্যানেজার। উল্লেখ্য, চেলসির কিংবদন্তি খেলোয়াড়দের একজন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।

থমাস টাচেল গত ডিসেম্বরে পিএসজির কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পান। পিএসজিতে আড়াই বছরে কোচ হিসেবে ছয়টি ট্রফি জিতেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com