বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

ইন্টারনেটের গতি কমতে পারে ৩০ জানুয়ারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ২৭৪ বার

দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) লাইন মেরামতের কারণে দেশে ইন্টারনেট সেবা ধীরগতির হতে পারে।

আগামী শনিবার রাতে ইন্টারনেট সেবা ধীরগতির হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড- বিএসসিসিএল।

রোববার বিএসসিসিএলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় সাবমেরিন ক্যাবল কনসোর্টিয়ামের সূচি অনুযায়ী ৩০ জানুয়ারি রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ৪ ঘণ্টা ক্যাবল মেরামতের পরিকল্পনা রয়েছে। ওই সময় সি-মি-উই-৫ -এর কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনের সব সার্কিট বন্ধ থাকবে। তবে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৪) ও আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল) অপারেটরগুলোর সার্কিট চালু থাকবে।

বিএসসিসিএল বিজ্ঞপ্তিতে আরও বলেছে, দ্বিতীয় সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com