শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ লেবাননে ইসরায়েলি হামলায় ১৩ নিরাপত্তা সদস্য নিহত ১৩৩ অধ্যাদেশের ৯১টি বিল পাস, ২০টি অকার্যকর ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

ভোট ছিনিয়ে নেওয়ার সুযোগ নেই : নওফেল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ১৮৩ বার

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোট দিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ বুধবার সকাল সোয়া ৮টায় নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডের মুসলিম এডুকেশন সোসাইটি (এমইএস) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেন নওফেল। ভোট দিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুরজিৎ বড়ুয়া জানান, তার কেন্দ্রে মোট ১৬২০ ভোট। প্রথম আধ ঘণ্টায় ১২টি ভোট পড়েছে। ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই চলছে।

ভোট দেওয়ার পর চট্টগ্রাম-৯ আসনের সাংসদ নওফেল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে। যেভাবে ভোট হচ্ছে তাতে ভোট ছিনিয়ে নেওয়ার সুযোগ বা শঙ্কা নেই।’ এজন্য ভোটারদের কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের মানুষ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ও নাগরিক সেবা নিশ্চিত করতে নৌকার প্রার্থীকে জয়ী করবেন। যিনি মেয়র হবেন তার কাছ থেকে এসব নাগরিক সেবা আমরা আশা করি। নৌকার প্রার্থী জয়ী হবেন বলে প্রত্যাশা করি।’

নির্বাচনী কর্মকর্তারা জানান, নগরীর ৭৩৫টি কেন্দ্রে আজ বুধবার সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে, একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেনের মধ্যে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com