শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

অটোপাসে জিপিএ-৫ এক লাখ ৬১ হাজার ৮০৭

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ২৫৩ বার

মহামারিকালে পরীক্ষা ছাড়াই আগের পরীক্ষার ভিত্তিতে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষা না নিয়ে ফল প্রকাশে আইন সংশোধনের পর আজ শনিবার একযোগে ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়, যাতে পৌনে ১৪ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটল।

প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি জিপিএ ৫ ঢাকা বোর্ডে ৫৭ হাজার ৯২৬ জন। দ্বিতীয়তে থাকা রাজশাহী বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ২৬ হাজার ৫৬৮ জন।

এরপর যথাক্রমে দিনাজপুর ১৪ হাজার ৮৭১, যশোরে ১২ হাজার ৮৯২ জন, চট্টগ্রামে জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ১৪৩ জন,ময়মনহিংহে জিপিএ ৫ পেয়েছে ১০ হাজার ৪০ জন, কুমিল্লায় জিপিএ পেয়েছে ৯ হাজার ৩৬৪, বরিশাল বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৫৬৮ জন, মাদ্রাসা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৪৮ জন এবং কারিগরি বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ১৪৫ জন।

এর আগে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকালে এক অনুষ্ঠানে এই ফল প্রকাশ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ডিজিটালি এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসির ফলাফলের সারসংক্ষেপ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com