শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ লেবাননে ইসরায়েলি হামলায় ১৩ নিরাপত্তা সদস্য নিহত ১৩৩ অধ্যাদেশের ৯১টি বিল পাস, ২০টি অকার্যকর ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

আগুন দিয়ে দেড় হাজার মুরগী পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ১৭১ বার

পূর্ব শক্রুতার জের ধরে সাভারে আগুন দিয়ে একটি পোল্ট্রি মুরগির খামারের দেড় হাজার মুরগী পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর উত্তরপাড়া এলাকার এখলাছুর রহমানের পোল্ট্রি ফার্মে আগুন দেয় তারা।

পোল্ট্রি ফার্মের মালিক এখলাছুর রহমান বলেন, পূর্ব শক্রুতার জের ধরে ভোর রাতে মশাল দিয়ে তার টিনসেড ফার্মে দুর্বৃত্তরা আগুন দেয়। এসময় ফার্মে থাকা প্রায় দেড় হাজার মুরগি পুড়ে যায়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। ফার্মের ব্যবসার লাভের টাকা দিয়ে তিনি ছেলেমেয়েদের লেখাপড়া ও সংসার খরচ চালাতেন। দুর্বৃত্তরা তাকে নিঃস্ব করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার সকালে ফার্মটির পুড়ে যাওয়া মুরগি দেখার জন্য ভিড় করেন এলাকাবাসী। ফার্মটির পাশে অনেক গাছপালাও আগুনে পুড়ে যায়। এদিকে ফার্মে আগুন দেওয়ার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অপূর্ব দত্ত জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com