বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

রুশ যুদ্ধবিমান ক্রয়ে মিসরকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৪৫৪ বার

রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কেনার চুক্তির বিষয়ে মিসরকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা বলেছেন, এই চুক্তি নিয়ে অগ্রসর হলে যুক্তরাষ্ট্র কায়রোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এবং ভবিষ্যতে সামরিক সরঞ্জাম বিক্রিও বন্ধ করে দিতে পারে। দুবাই এয়ার শোতে অংশ নিয়ে সোমবার এসব কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী আর ক্লার্ক কুপার।

যুক্তরাষ্ট্র ও মিসর দীর্ঘ দিনের মিত্র। বহু বছর ধরে কায়রোকে শত শত কোটি ডলারের আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। এ ছাড়াও মিসরীয় বাহিনীর হাতে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান। তা সত্ত্বেও চলতি বছরের শুরুতে রাশিয়ার কাছ থেকে ২০টিরও বেশি এসইউ-৩৫ যুদ্ধবিমান কেনার জন্য ২০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করে মিসর। এ নিয়ে আপত্তি জানিয়ে আসছে ওয়াশিংটন।

সোমবার দুবাইতে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী আর ক্লার্ক কুপার সাংবাদিকদের বলেন, ‘এটা তাদের নিষেধাজ্ঞার ঝুঁকিতে ফেলবে আর তাদের ভবিষ্যতে কোনো কিছু কেনা বাতিল হওয়ারও ঝুঁকিতে ফেলবে। এটা নতুন কিছু না।’ তিনি বলেন, ‘কায়রো পরিষ্কারভাবে এসব জানে। এটা নতুন কোনো খবর নয়।’

চলতি বছর রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কেনায় ন্যাটো মিত্র তুরস্কের সাথে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি বাতিল করে দেয় যুক্তরাষ্ট্র। সূত্র : আল আরাবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com