মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

৯ জনের বিরুদ্ধে ম্যানইউর ৯ গোল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩০ বার

শেফিল্ডের সাথে হার। পরে আর্সেনালের সাথে গোলশূন্য ড্র। জয়ে ফিরতে মরিয়া ছিল ম্যানচেস্টার ইউনাটেড। ফেরাটা এত গোল উৎসবে হবে ভাবতে পারেনি কেউ। মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিরুদ্ধে ৯-০ গোলে জিতেছে ম্যানইউ।

ম্যাচের শুরুতেই (২ মিনিট) ওল্ডট্রাফোর্ডে ধাক্কা খায় সাউদাম্পটন। ম্যাকটমিনেকে ফাউল করে লাল কার্ড দেখেন লিগে প্রথমবার শুরুর একাদশে খেলতে নামা সুইস মিডফিল্ডার আলেসান্দ্রে ইয়ানকোভিৎস। ১০ জনের দলে পরিণত হয় সাউদাম্পটন। এই সুযোগ কাজে লাগিয়ে গোল উৎসবে মাতে ম্যানইউ।

ম্যানইউর হয়ে জোড়া গোল করেন মার্সিয়াল। একটি করে গোল করেন অ্যারন ওয়ান-বিসাকা, মার্কাস র‍্যাশফোর্ড, এডিনসন কাভানি, স্কট ম্যাকটমিনে, ব্রুনো ফার্নান্দেজ ও ড্যানিয়েল জেমস। অন্যটি আত্মঘাতী। ৩৪ মিনিটে যেটি করেন সাউদাম্পটনের বেডনারেক।

২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছে ম্যানইউ। ২০ ম্যাচে সমান ৪৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ২১ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com