রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

পপি বললেন, বিয়ে করা কি কোন অপরাধ?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১৬ বার

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় ছবি। কিছুদিন আগে তিনি শেষ করেছেন সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’ এবং রাজু আলীম ও মাসুমা তানির ‘ভালোবাসার প্রজাপতি’ ছবির কাজ।

সম্প্রতি মিডিয়াপাড়ায় গুঞ্জন উঠেছে এক প্রবাসী ব্যবসায়ীকে বিয়ে করেছেন তিনি। আবার কেউ কেউ বলছেন, ষাটোর্ধ্ব বিবাহিত এক প্রকৌশলীকে বিয়ে করেছেন পপি। এর মধ্যে তার মুঠোফোনও ছিল বন্ধ। ফলে গুঞ্জনের ডালপালা ছেয়ে যায় শোবিজ পাড়ায়।

এমন খবরে চটেছেন চিত্রনায়িকা পপি। তার ভাষ্য, ‘যার যখন যা মনে চায় তাই ছেপে দিচ্ছে। কারও নিউজ করার আগে, তার সঙ্গে কথা না বলেই যাচ্ছে তাই দিয়ে নিউজ করছে। এটা কেমন কথা। একজন মানুষের ফোন বন্ধ, তার তো অন্য কোনো সমস্যাও থাকতে পারে।’

তিনি আরও বলেন, ‘একজন শিল্পী যখন না খেয়ে থাকে কই তখন তো তার পাশে কেউ এভাবে এগিয়ে আসে না, আজ যেভাবে আগ্রহ নিয়ে শিল্পীদের বিয়ে-বিচ্ছেদের খবর ছাপানো হয়। শিল্পীদের ব্যক্তিজীবন নিয়ে যেভাবে আগ্রহ দেখানো হয়, তাদের দুঃসময়ে তো তাদেরকে পাওয়া যায় না। কিছুসংখ্যক লোক শিল্পীদের এভাবে বিক্রি করেই খায়।’

গুঞ্জন প্রসঙ্গে জানতে চাইলে পপি বলেন, ‘বিয়ে করা কি কোনো অপরাধ? কিন্তু না জেনে যার-তার সঙ্গে বিয়ে দেওয়া তো অপরাধ! এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিৎ। আমি তাই করবো।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com