রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

অস্কারজয়ী অভিনেতা ক্রিস্টোফার প্লামার মারা গেছেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০৭ বার

অস্কারজয়ী কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার মারা গেছেন। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে ৯১ বছর বয়সে মৃত্যু হয় তার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ক্রিস্টোফার প্লামারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের বন্ধু লিও পিট। তিনি জানান, শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী এলাইন টেলর।

ক্রিস্টোফার প্লামার ৮২ বছর বয়সে অস্কার পেয়েছিলেন। তিনিই সবচেয়ে বেশি বয়সে অস্কারজয়ী। এরপর ৮৮ বছর বয়সে অল ‘দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে অস্কারের জন্য মনোনয়ন লাভ করেন। ক্রিস্টোফার প্লামারকে ‘দ্য সাউন্ড অব মিউজিক’ (১৯৬৫) সিনেমার ক্যাপ্টেন ভন হিসেবেই চেনে সারাবিশ্ব।

ক্রিস্টোফার প্লামার ১৯৫৮ সালে ‌‘স্টেজ স্ট্রাক’ দিয়ে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। এরপর টানা ৫০ বছর ধরে বিভিন্ন চরিত্রে অভিনয় করে করেছেন। তবে ‘দ্য সাউন্ড অব মিউজিক’ এর ক্যাপ্টেন ভনের চরিত্র তাকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা দিয়েছিল। ১৯৯৯ সালে ‘‌দ্য ইনসাইডার’‌, ২০০১ সালে ‘‌অ্যা বিউটিফুল মাইন্ড’ তার ক্যারিয়ারে উল্লেখ্য ছবি। ‌২০০৯ সালে ‘‌দ্য লাস্ট স্টেশন’‌ ছবি করে অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। পরে ২০১২ সালে ‘‌বিগিনার্স’‌ ছবির জন্য অস্কার পেয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com