রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার মামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩১ বার

বলিউড অভিনেত্রী ও সাবেক পর্ণতারকা সানি লিওনের বিরুদ্ধে এবার প্রতারণার মামলা দায়ের হলো। তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন ভারতের কেরালার বাসিন্দা আর শিয়াস।সানির বিরুদ্ধে অভিযোগ-২৯ লাখ রুপি নিয়েও দুটি অনুষ্ঠানে অংশ নেননি তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, গত শুক্রবার মামলাটির তদন্তের অংশ হিসেবে সানি লিওনের বয়ান রেকর্ড করেছে কোচি পুলিশের অপরাধ বিভাগ। সানি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে কি বলেছেন, তা জানায়নি তারা।

কেরালা পুলিশের অপরাধ দমন শাখার কর্মকর্তারা জানিয়েছেন,তিরুবনন্তপুরমে ‘স্প্লিটসভিলা’ রিয়েলিটি শোয়ের শুটিং করছেন সানি লিওন। সেখানে তার সঙ্গে দেখা করে বয়ান রেকর্ড করেছে পুলিশের একটি দল।

পুলিশ জানিয়েছে, আর শিয়াস নামে এক ব্যক্তি প্রথমে কেরালা পুলিশের সাধারণ শাখায় সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। পুলিশ সেটা প্রাথমিক তদন্ত করে অপরাধ দমন শাখায় স্থানান্তর করে।

অভিযোগকারী আর শিয়াস জানিয়েছেন, দুটি অনুষ্ঠানে যাওয়ার জন্য ২৯ লাখ টাকায় তার সঙ্গে চুক্তিবদ্ধ হন সানি লিওন। সেই টাকা অগ্রিম পরিশোধ করা হলেও অনুষ্ঠানে যাননি সানি, টাকাও ফেরত দেননি তিনি। পরে বাধ্য হয়ে প্রতারণার মামলা করেছেন বলে দাবি শিয়াসের।

সানি লিওনের বিরুদ্ধে এর আগে মুম্বাইয়ের হাইকোর্টে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছিলেন মডেল পূজা মিশ্র। এ ছাড়া দিল্লির যুবক পুনীত আগারওয়ালও তার বিরুদ্ধে মামলা করেছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com