সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

টি-টেন লিগে চ্যাম্পিয়ন নর্দান ওয়ারিয়র্স

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩২ বার

লড়াই ছিল দুই ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্র্যাভো এবং নিকোলাস পুরানের মধ্যে। তবে দুই ক্যারিবীয় অধিনায়কের লড়াইয়ে জেতার তকমা লুফে নিলেন নিকোলাস পুরানই।

গতকাল শনিবার রাতে আবুধাবিতে ফাইনাল ম্যাচটি অনেকটা একপেশে পরিণত হয়েছিল। শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখে দিল্লি বুলসকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারেরমত শিরোপা জিতে নিলো নর্দান ওয়ারিয়র্স।

টস জিতে প্রথমে ডোয়াইন ব্র্যাভোর দলকে ব্যাট করতে পাঠায় নিকোলাস পুরানের দল নর্দান। টস হেরে ব্যাট করতে নেমে দিল্লির কোনো ব্যাটসম্যানই সামলাতে পারেননি ওয়ারিয়র্স বোলারদের। ফলে নির্ধারিত ১০ ওভার শেষে ৯ উইকটে হারিয়ে তারা সংগ্রহ করে মাত্র ৮১ রান। যা ফাইনাল ম্যাচের জন্য লড়াকু পুঁজি নয়।

সর্বোচ্চ ২১ রান করেন মোহাম্মদ নবি। ১০ বল খেলেছিলেন তিনি। এছাড়া ১৩ রান করেন রহমতুল্লাহ গুরবাজ, ১০ রান করেন এভিন লুইস। শ্রীলঙ্কান বোলার মাহিস থিকসানা নেন ৩ উইকেট। জুনায়েদ সিদ্দিকি নেন ২ উইকেট আর ধনঞ্জয়া লক্ষণও নেন ২ উইকেট।

৮১ রানের জবাব দিতে নেমে নর্দান ওয়ারিয়র্সের দুই ওপেনার শুরুটা করেছিলেন উড়ন্ত। তবে ৯ বলে ১২ রান করে নিকোলাস পুরান আউট হয়ে যান। এরপর দলীয় ৬২ রানের মাথায় আউট হন ওয়াসিম মুহাম্মদ। ২২ বলে ২৭ রান করেন তিনি।

ওয়াসিম মুহাম্মদ আউট হয়ে গেলেও বাকি কাজ অনায়াসে সেরে আসেন লেন্ডল সিমন্স এবং রোভম্যান পাওয়েল। শেষ পর্যন্ত ৮ ওভার ২ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় নর্দান ওয়ারিয়র্স। এর আগে ২০১৮ সালেও একবার চ্যাম্পিয়ন হয়েছিল এই নর্দান ওয়ারিয়র্সের। ফলে ফাইনালের শিরোপা দইবার ঘরে তুললো ফ্রাঞ্চাইজিটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com