রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সভাপতি পদে জয়ী হলেন ওমর সানী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১৯ বার

বাংলাদেশের চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন ‘বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডে’র নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ওমর সানী। নির্বাচনে ২৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। সঙ্গে তার প্যানেলের সবাই জয় পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী আতিকুর রহমান লিটন পেয়েছেন ১৫৮ ভোট।

গতকাল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) দুপুর ২টা থেকে শুরু হয় ভোট, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ সময়ে ভোট দিতে আসেন চিত্রনায়িকা রোজিনা, মৌসুমী, শিল্পী, সঙ্গীতা, জেবা, রত্না, পলি, নিঝুম রুবিনা, রাহা তানহা খান, সুবাহসহ অনেকেই। আর নির্বাচনের ফল ঘোষণা করা হয় মধ্যরাতে।

ওমর সানী বলেন, ‘সম্মানিত ফিল্ম ক্লাবের সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ যে, আমাকে এবং আমার ফুল ক্যাবিনেটকে দায়িত্বভার দেওয়ার জন্য। আমি ওয়াদা করছি, আমি এবং আমার কেবিনেট তা অক্ষরে অক্ষরে পালন করব।’

এদিকে, ওমর সানীর প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মাহমুদুল হক পলাশ (৩১৫), নজরুল রাজ (২৯২), সৈয়দ রাফিউদ্দিন সেলিম (২২৭), ইঞ্জিনিয়ার এম এ জাহান (২৭৬), শ্রী অজিত রায় নন্দী (২৭২), মো. আবদুল্লাহ্ জেয়াদ (২৮৪), জাহিদ হোসেন (৩৩২), মোজাহারুল ইসলাম ওবায়েদ (৩২৫), এম এ কামাল (২৮২) ও জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর (৩১২)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com