মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

কড়া ডায়েট চার্টে সৌরভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১৪ বার

তিনটি স্টেন্ট বসেছে হৃদযন্ত্রের ধমনীতে। টেলিমেডিসিন নিয়মিত দিচ্ছেন বেঙ্গালুরু থেকে ডা. দেবী শেঠি ও মুম্বাই থেকে ডা. অশ্বিন মেহতা। কিন্তু কেমন আছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়? পারিবারিক সূত্রে জানা গেছে, সৌরভ ভালো আছেন। ওজন ঝরিয়ে ফেলেছেন। পনেরো মিনিট করে বাড়ির চৌহদ্দিতে হাঁটাহাঁটি করছেন। জিম করা এখন বারণ। কড়া ডায়েট চার্টে আছেন মহারাজ। সকালে উঠে এক কাপ লিকার চা, সঙ্গে দুটি বিস্কুট, নটার মধ্যে প্রাতরাশ- কর্নফ্লেক্স কিংবা ওটস, দুধ, কলা, ডিমের সাদা অংশ, দুপুরে এক বাটি সবজি সিদ্ধ, ডাল, ভাত এবং হাল্কা মাছের ঝোল, দুপুরে আপেল কিংবা কমলালেবু, বিকেলে লিকার চা সঙ্গে মুড়ি কিংবা ছাতু, রাতে দুটি রুটি, একটু সবজি সিদ্ধ, মশলাবিহীন চিকেনস্টু। সৌরভ অবশ্য চিকেনের থেকে মাছই বেশি পছন্দ করছেন। আর তিন সপ্তাহের মধ্যে তিনি বাড়ি থেকে বের হবেন না। এখন বাড়িতে বসেই টেলি কনফারেন্সের মাধ্যমে বোর্ডের দৈনন্দিন কাজ সামলাচ্ছেন। এরমধ্যে বিরাট কোহলিদের হোম সিরিজ শুরু হয়ে গেছে। সফরের শেষদিকে সৌরভকে মাঠে পাওয়া যেতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com