শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

বৃষ্টিও হবে না, শীতও বাড়বে না

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৭৫ বার

হিমালয় এলাকায় সৃষ্ট লঘুচাপের জন্য গতকাল রোববার রাতে দেশের অনেক অঞ্চলে বৃষ্টি নেমেছিল, তার প্রভাব কেটে যাওয়ায় আর বৃষ্টি নামার সম্ভাবনা নেই। বৃষ্টির মতো নেই শীত বাড়ারও সম্ভাবনা।

গতকাল রোববার রাতে দেশের প্রায় আটটি অঞ্চলে কিছু বৃষ্টি হয়েছে। খুলনা ও সাতক্ষীরায় বৃষ্টির পরিমাণ ৩ মিলিমিটার রেকর্ড করা হয়।বরিশাল ও ভোলায় তা রেকর্ড করা ১ মিলিমিটার। কুমিল্লা ও গোপালগঞ্জে খুব সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছে।তবে অনেক অঞ্চলের আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে।

আজ সোমবার আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে টেকনাফে, যা ২৯ ডিগ্রি সেলসিয়াস। দেশে আজ ১০ ডিগ্রির নিচের তাপমাত্রা রয়েছে দুটি এলাকায়। সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, ৮ দশমিক ৫ ডিগ্রি এবং এর চেয়ে একটু বেশি তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৮ ডিগ্রি। রাজধানী ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৪ ও সর্বনিম্ন ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া বিভাগের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘পশ্চিমবঙ্গের হিমালীয় পাদদেশে এবং আমাদের দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় যে লঘুচাপের প্রভাব ছিল, তা কেটে গেছে। এখন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে কিছু কিছু এলাকায় আকাশে মেঘ আছে। তাপমাত্রা এখন যেমন আছে আগামী দু-এক দিন তেমনই থাকতে পারে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com