বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

আনুষ্ঠানিকভাবে নাফিস-শাহরিয়ারের অবসর ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩৭ বার

সবধরনের ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন আবদুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস। আজ শনিবার বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির সময় আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন জাতীয় দলের সাবেক এ দুই ক্রিকেটার। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আয়োজনে হয় ওই অনুষ্ঠান।

আন্তর্জাতিক সম্ভাবনা অনেক আগেই ফুরিয়ে গিয়েছিল এই দুই ক্রিকেটারের। তবে ক্রিকেটের প্রতি ভালোবাসার দরুণ ঘরে লীগে নিয়মিতই খেলে যাচ্ছিলেন তারা। নিশ্চিতভাবেই চালিয়ে যেতেন আরও কিছুদিন।

কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি পাওয়ায় থামতেই হচ্ছে আব্দুর রাজ্জাককে। কারণ সাবেক এ স্পিনার বিসিবির নির্বাচকের দায়িত্ব নিতে যাচ্ছেন। অন্যদিকে জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল চাকরি নিয়েছেন ক্রিকেট অপারেশনস বিভাগে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com