শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

নারীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক আ.লীগ নেতা, গণপিটুনি দিলেন স্থানীয়রা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৬০ বার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনকে (৫৫) এক নারীর (৩৫) সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটকের পর গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।আওয়ামী লীগ নেতা মমিন নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও।

গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভগিরাতপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করে স্থানীয়রা।তাদের ভাষ্য, মমিনুল ইসলাম শনিবার সন্ধ্যায় দিকে এক নারীকে নিয়ে ওই বাড়িতে যান। সেখানে তাদেরকে ‘আপত্তিকর’ অবস্থায় আটক করে গণপিটুনি দেওয়া হয়।

গণপিটুনিতে আওয়ামী লীগ নেতা মমিনুল মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।খবর পেয়ে দামুড়হুদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।

এ ঘটনার পর এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিদ্যালয়ের পদ থেকে মমিনুলকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে এবং মমিনুল ইসলামকে থানা থেকে ছাড়িয়ে নিতে একটি মহল তদবির করছে। অন্যদিকে, অভিযুক্ত মমিনুল ইসলাম নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ‘এ ঘটনায় দুই পক্ষই আলাদা আলাদা লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com