মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

দুরন্ত মেসি, বার্সার গোল উৎসব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২২ বার

স্প্যানিশ লা লিগায় গোল উৎসব করে জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মেসির জোড়া গোলে আলাভেসকে ৫-১ গোলে হারিয়েছে কাতালানরা। ম্যাচটি ছিল মেসির জন্য রেকর্ড ছোঁয়ার। স্পর্শ করেন ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ লিগ ম্যাচ খেলা জাভি হার্নান্দেজকে (৫০৫ ম্যাচ)। দুই গোল করার পাশাপাশি সতীর্থের গোলে অবদান রেখে ম্যাচটি স্মরণীয় করে রেছেন বার্সা অধিনায়ক।

গত অক্টোবরে নিজেদের মাঠে বার্সেলোনাকে ১-১ গোলে রুখে দিয়েছিল আলাভেস। এবার তাদের কোনো সুযোগই দেননি মেসি-গ্রিজমানরা।

২৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সা। গোলটি করেন ফ্রান্সিসকো ত্রিনকাও। ৩৫ মিনিটে গ্রিজমানের শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি বল জালেও পাঠিয়েছিলেন মেসি। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একক নৈপুণ্যে দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। বুসকেতসের পাসে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা। টানা পাঁচ ম্যাচে গোল পেলেন মেসি।

৫৭ মিনিটে এক গোল শোধ করে আলাভেস। গোলটি করেন লুইস রিওজা। ৭৪ মিনিটে বার্সার হয়ে তৃতীয় গোল করেন ত্রিনকাও। এই গোলের রেশ তখনো কাটেনি, পরের মিনিটে আবারো আলাভেসের জালে বল! আরো একবার সতীর্থের পাস ধরে লক্ষ্যভেদ করেন মেসি।

৮০ মিনিটে দারুণ গোছালো আক্রমণে বার্সার স্কোরলাইন ৫-১ করেন জুনিয়র ফিরপো। শেষ অবধি বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। লিগে টানা সাত ম্যাচ জিতল মেসিরা।

এই জয়ে রিয়ালকে টপকে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এসেছে বার্সা। ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট দলটির। ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com