শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

ভালোবাসা দিবসে প্রেমবঞ্চিতদের ‘প্রতিবাদী’ মিছিল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৭৫ বার

ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘প্রতিবাদী’ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘প্রেম বঞ্চিত সংঘের’ নেতাকর্মীরা। আজ রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের আমতলা থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আমতলায় এক সমাবেশে মিলিত হয়।

মিছিলে সংগঠনের নেতাকর্মীরা ‘তুমি কে, আমি কে? বঞ্চিত, বঞ্চিত’, ‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না,তা হবে না’, ‘দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়’, ‘প্রেমের নামে প্রহসন, চলবে না, চলবে না’ এমন সব স্লোগান দেন।

‘বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘের’ কেন্দ্রীয় কমিটির সভাপতি তামির হোসনি ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আহমেদ জনির নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী মিছিলে অংশ নেন। মিছিলের আগে তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সংগঠনটি বিশ্ববিদ্যালয় এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের জন্য দুপুরে খাওয়ার আয়োজন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com