বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ২৩০ রান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৯ বার

মিরপুর টেস্টের চতুর্থ দিনে ধুঁকতে থাকা উইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৭ রান গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। আগের ইনিংসের লিড নিয়ে জয়ের জন্য টাইগারদের করতে হবে ২৩০ রান।

মিরপুরে ঠিক যেন তৃতীয় দিন বিকালে চা-বিরতির পরের সেশনের কিছুক্ষণের মঞ্চায়ন হলো আজ চতুর্থ দিন মধ্যাহ্নবিরতির পর। শুধু ভুক্তভোগী দলের নাম বদলে গেল, এই যা!

৬ উইকেটে ২৭২ রান নিয়ে কাল চা-বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ফিরে ৩৩ বল আর ১৫ রানের মধ্যেই অলআউট হয়ে যান লিটন-মিরাজরা। আজ ওয়েস্ট ইন্ডিজের বল লাগল কম, রান হলো বেশি। উইকেটের সংখ্যা একই থাকল।

২৯ বলে ১৯ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারিয়ে ১১৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর টেস্টে তাই জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়াল ২৩০ রান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com