শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

ছাত্রীকে যৌন হয়রানি করায় চাকরি হারালেন জাবি শিক্ষক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩৩ বার

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক সানওয়ার সিরাজকে স্থায়ীভাবে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নিয়মিত সভায় সানওয়ার সিরাজকে অপসারণের এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের তদন্ত প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর সানওয়ার সিরাজের বিরুদ্ধে সরকার ও রাজনীতি বিভাগের ৪৩তম ব্যাচের এক ছাত্রী বিভাগের সভাপতি বরাবর যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। তদন্তের জন্য ২৫ সেপ্টেম্বর অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে পাঠান বিভাগীয় সভাপতি। এরপর অভিযোগ আমলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল তদন্ত কাজ শুরু করে। এছাড়া তদন্ত চলাকালে সানওয়ার সিরাজকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে সাময়িকভাবে বিরত রাখার সুপারিশ করে যৌন নিপীড়নবিরোধী সেল। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই সুপারিশের অনুমোদন দিয়ে সানওয়ার সিরাজকে সাময়িকভাবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com