সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

হ্যান্ডেল ছেড়ে বাইক চালাতে গিয়ে ৩ কিশোরের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৭৩ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হ্যান্ডেল ছেড়ে মোটরসাইকেল চালাতে গিয়ে রাস্তার পাশে থাকা মাইলফলকের সঙ্গে ধাক্কা খেয়ে তিন কিশোর মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজাহার ইউনিয়নের বটগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- সুমন (১৬), আব্দুল্লাহ (১৬) এবং শাকিল (১৭)। নিহতরা সবাই বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা।

পুলিশ জানায়, ঘটনাস্থলে একজন এবং গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজন মারা যায়। এদিকে, বগুড়া নেওয়ার পথে তৃতীয়জনের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি মেডিকেল অফিসার ডা. হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় আহত আব্দুল্লাহ নামে একজনকে এখানে আনা হয়। এরপর তিনি মারা যান। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জে বলেও জানান তিনি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদি হাসান জানান, বগুড়া নেওয়ার পথে একজন, ঘটনাস্থলে একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com