মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বরিশালে বিএনপির সমাবেশে জনতার ঢল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩৪ বার

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে কেন্দ্রঘোষিত বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে জনতার ঢল নেমেছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় বরিশাল জিলা স্কুল মাঠে এ সমাবেশ শুরু হয়।

দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টা থেকেই নেতাকর্মীরা সমাবেশে আসা শুরু করেন। তবে রাস্তায় পুলিশ তাদের সমাবেশে আসতে বাধা দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা।

সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, বীর বিক্রম। উপস্থিত আছেন গত নির্বাচনে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, ডা: শাহাদাত ও মোসাদ্দেক হোসেন বুলবুল। এ ছাড়াও স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দিবেন।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে রাজপথের আন্দোলনের অংশ হিসেবে ছয় মহানগরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com