শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

আলজাজিরার সেই ৪ জনের বিরুদ্ধে করা মামালার আদেশ ২৩ ফেব্রুয়ারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৯৭ বার

বাংলাদেশ ও সরকারের সুনাম ক্ষুন্ন করে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা টেলিভিশন তথ্যচিত্র প্রচার করার দায়ে শায়ের জুলকার নাইন সামি ও ডেভিড বার্গম্যান সহ চারজনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলাটি আমলে নেয়ার বিষয়ে আদেশের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারী দিন ধার্য করেছেন আদালত।

এর আগে বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে এ মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক।

এছাড়া, আল জাজিরায় প্রচারিত তথ্যচিত্রে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ইসরাইল থেকে যে গোয়েন্দা সরঞ্জাম কেনার বিষয়ে অভিযোগ তোলা হয়েছে তার পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলেও মামলার আবেদনে বলা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- আল জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মোস্তেফা স্যোউয়াগ ও নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com