শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

মীর নাছির-মীর হেলালের সাজা বহাল : বিএনপি মহাসচিব-আইনজীবী ফোরামের উদ্বেগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৪৩৬ বার

বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দুর্নীতির মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজা হাইকোর্টে বহাল রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেন ও সদস্য সচিব মো. ফজলুর রহমান।

শুক্রবার পৃথক বিবৃতিতে তারা এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার বিএনপিসহ বিরোধী দলের সিনিয়র নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দিয়ে বিরতিহীনভাবে হয়রানী করে চলেছে। এরই ধারাবাহিকতায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন এবং তার পুত্র ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বিরুদ্ধে নিম্ন আদালতের সাজা উচ্চ আদালতে বহাল রাখা হলো। সরকারের চক্রান্তেই সাজানো মামলায় এই সাজা দেয়া হয়েছে। যদিও ২০১০ সালে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ দু’জনকে খালাস দেয়। কিন্তু সরকার আপীল করে পুনরায় বিচারের জন্য হাইকোর্টে ফেরত পাঠান। এই ঘটনাতেই প্রমাণিত হয় যে, সরকার বিএনপি নেতাদের ধ্বংস করার জন্য নানাভাবেই চক্রান্ত এঁটে চলেছে। মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় উচ্চ আদালত কর্তৃক মীর মোহাম্মদ নাছির উদ্দিন এবং তার পুত্র ব্যারিষ্টার মীর হেলাল এর সাজা বহাল রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

অন্যদিকে আরেক বিবৃতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আহ্বায়ক প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও সদস্য সচিব মো: ফজলুর রহমান বলেছেন, রাজনৈতিক নেতাদের হয়রানী করার জন্য বিভিন্নভাবে মামলা দেয়া হচ্ছে। বিগত ওয়ান ইলেভেনের সময় হয়রানী করার জন্য রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা করা হয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করেছে। অপর দিকে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওই সময় দায়ের করা মিথ্যা মামলায় বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তারা অবিলম্বে মীর মোহাম্মদ নাছির উদ্দিন এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com