রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

নদীতে ফেলে ২ সন্তানকে হত্যা : মায়ের মৃত্যুদণ্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪৪ বার

নিজের দুই সন্তানকে নদীতে ফেলে দিয়ে হত্যা করায় ইরাকের এক আদালত এক নারীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। স্বামীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে বাগদাদে এক সেতু থেকে তার শিশুদের দজলা নদীতে ফেলে দেন ওই নারী।

বৃহস্পতিবার ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি (ইনা) এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

নিরাপত্তা ক্যামেরায় রেকর্ড হওয়া ২০২০ সালের অক্টোবরে ওই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং ইরাকিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।

ওই ভিডিও ফুটেজে দেখা যায়, আসামী তার শিশুদের তুলে উত্তর বাগদাদের আল-আইমমাহ সেতু থেকে একে একে দুই জনকেই নদীতে ফেলে দেন এবং সহজভাবেই হেঁটে চলে যান।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এর আগে সেপ্টেম্বরে বিবাহ বিচ্ছেদের পর ওই নারীর সাবেক স্বামী তাদের সন্তানের তত্ত্বাবধানের অধিকার পেলে আসামী ক্ষোভ ও ঘৃণা থেকে তার দুই বছরের ছেলে ও তিন বছরের মেয়েকে হত্যা করেন।

সূত্র : ইয়েনি শাফাক

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com