রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

গভীর রাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৭১ বার

পুঠিয়ায় মাসুরা বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। হত্যাকারী স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে পুঠিয়ার সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে হাবিবুর রহমান তার স্ত্রী মাসুরা বেগমকে নিজ শয়ন কক্ষে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মাসুরা পাঁচ সন্তানের জননী। পুলিশ রাতেই হত্যাকারীকে আটক করেছে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে একটি হত্যা মামলা করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com