মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

মাকে নিয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩১ বার

নতুন বছরের প্রথম দিনেই তৃতীয়বারের মতো বাবা হওয়ার সুখবরটি দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী মাসের শুরুর দিকে হয়ত পৃথিবীর আলো দেখতে পারে সাকিব-শিশির দম্পতির তৃতীয় সন্তান। স্ত্রীর পাশে থাকতে তাই মা শিরিন আক্তারকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের প্রাণভোমরা।

উম্মে আহমেদ শিশিরের বর্তমান আবাসস্থল আমেরিকা। সেখানেই তৃতীয় সন্তানের জনক-জননী হবেন সাকিব-শিশির দম্পতি। তাই আগে থেকেই নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়ে রেখেছেন সাকিব।

আগামীকাল সোমবার রাত সাড়ে ৩টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশত্যাগ করবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আজ রোববার এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, মা শিরিন আক্তারকে সঙ্গে নিয়ে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে যুক্তরাষ্ট্র যাবেন সাকিব।

এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরে দেশের ক্রিকেটারদের অভ্যর্থনার দায়িত্বে থাকা ওয়াসিম খান।

উল্লেখ্য, সাকিব-শিশির দম্পতির সংসারে রয়েছে দুইটি কন্যা সন্তান। ২০১৫ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেছেন সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রি। গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানকে স্বাগত জানিয়েছেন সাকিব-শিশির জুটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com