শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরাগচির বৈঠক বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী টঙ্গীতে বিএনপি নেতার নাম ব্যবহার করে চাঁদা দাবি প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দক্ষ জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও নাশকতার আশঙ্কা, দেশজুড়ে নিরাপত্তা জোরদার নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বেড়েছে ডিম ও মাছের দাম হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও হুঁশিয়ারি পরিবহনমন্ত্রীর, গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে ব্যবস্থা

মেক্সিকোয় বিমান বিধ্বস্ত হয়ে ৬ সৈন্য নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০৩ বার

মেক্সিকোর পূর্বাঞ্চল থেকে উড্ডয়ন করা একটি বিমান দুর্ঘটনায় দেশটির ছয়জন সেনা সদস্য নিহত হয়েছেন। তারা বিমানটিতে করে ভ্রমণ করছিলেন। রোববার প্রতিরক্ষা সচিবালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।

সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়, মেক্সিকোর ভারাক্রুজ রাজ্যে ইমিলিয়ানো জাপাটা থেকে উড্ডয়ন করার পর গ্রীনিচ মান সময় ১৫৪৫ টার দিকে এয়ারফোর্স লেয়ার জেট ৪৫ নামের এ বিমান বিধ্বস্ত হয়।

বিবৃতিতে বলা হয়, সচিবালয়ের তদন্ত কমিশন এ দুর্ঘটনার সম্ভাব্য কারণ খুঁজে বের করতে সেনা ও বিমানবাহিনীর বিশেষজ্ঞ দলে যোগ দেবে।

এসব সামরিক সদস্যের পরিচয়ের ব্যাপারে বা তারা কেন ওই বিমানে ভ্রমণ করছিলেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সচিবালয় জানায়, ‘আমাদের এসব সেনা কমরেডের ব্যাপারে আমরা গভীর শোক প্রকাশ করছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com