বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

‘বিগ বস ১৪’চ্যাম্পিয়ন রুবিনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২৮ বার

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৪তম আসরে চ্যাম্পিয়ন হলেন রুবিনা দিলাইক। ২১ ফেব্রুয়ারি রাতে ৩ ঘণ্টার জমকালো আয়োজন শেষে বিজয়ীর নাম ঘোষণা করেন অনুষ্ঠানের সঞ্চালক সুপারস্টার সালমান খান। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ছিলেন পাঁচ প্রতিযোগী।

তবে মুকুট জয়ের দৌড়ে ছিলেন মূলত রুবিনা ও রাহুল বৈদ্য। অন্য তিন প্রতিযোগীরা হলেন- আলী গণি, রাখি সাওয়ান্ত ও নিক্কি তামবলি। তবে ১৪ লাখ রুপি নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার দৌড় থেকে আগেই সরে যান রাখি। করোনা পরিস্থিতির কারণে একসময় ‘বিগ বস ১৪’-এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

কিন্তু ভারতে লকডাউন উঠে গেলে শুরু হয় এটি। এবারের আসরটি বিগ বসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলেছে। চূড়ান্ত পর্বে সালমান খান, নোরা ফাতেহিসহ পাঁচ ফাইনালিস্ট দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে দর্শকদের মাতান। এবারের আসরে রুবিনা ও তার স্বামী অভিনবের প্রেম-খুনসুটি-ঝগড়া- সবকিছুই দেখেছেন দর্শক। আবার দুই প্রতিযোগী এজাজ খান ও পবিত্রা পুনিয়া বিগ বসের ঘরে এসে প্রেমে পড়েন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com