বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ওয়েব সিরিজে মিথিলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২৬ বার

এবার ভালো কাজের রাজনীতির পথ দেখাবেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। গত ২২ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি ওয়েব সিরিজের ঘোষণা দিয়েছেন তিনি। একটি পোস্টার শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘নোংরা রাজনীতি তো অনেকেই করতে পারে, কিন্তু ভালো কাজ কজনে করে! কে এই রুমানা?’ পোস্টারে দেখা গেছে রাজনৈতিক নেত্রীর অবতারে নতুন রূপের মিথিলাকে। স্মিত হাসিতে এক হাত উঁচিয়ে জনতাকে অভিবাদন জানানোর ভঙ্গিমায় দাঁড়িয়ে তিনি।

মিথিলা জানান, ওয়েব সিরিজটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে। এর বেশি কিছুই জানাননি তিনি। সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর অনেকেই আশা করেছিলেন, পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই চলচ্চিত্র নির্মাতার সিনেমাতে হয়তো শিগগিরই দেখা যাবে মিথিলাকে। কিন্তু এখনো দর্শকদের তেমন আশা পূরণের কোনো ইঙ্গিত দেখা যায়নি। বরং দেশে-বিদেশে ঘোরাঘুরির ছবিতেই ভরে আছে দুজনের ইনস্টাগ্রাম ও ফেসবুক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com