মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ইংলিশদের বিপক্ষে রানের পাহাড়ে কিউইরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৪৫০ বার

টেস্ট ক্রিকেটে ‘রানের পাহাড়’ শব্দটা বেশি ব্যবহারের ফলে অনেকটাই গুরুত্ব হারিয়েছে। যদিও প্রকৃত ‘পাহাড়’ কমেই দেখা যায়। তবে মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভাল স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে যেন সেই আবার ‘পাহাড়’ গড়ে দেখাল স্বাগতিক নিউজিল্যান্ড। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩৫৩ রানের জবাবে স্বাগতিকরা ইনিংস ঘোষণা করেছে ৬১৫ রানে।

নিউজিল্যান্ডের হয়ে ডাবল সেঞ্চুরি করে বিজে ওয়াল্টিং। ৪৭৩ বলে তার ২০৫ রানে ইনিংসটির পাশাপাশি সেঞ্চুরি পেয়েছেন মিচেল স্যান্টনার। তিনি করেছেন ১২৬ রান।

২৬২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে ইংল্যান্ড। এখন পর্যন্ত সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ২৬ রান।

ইংল্যান্ড দ্রুত গুটিয়ে না গেলে এই টেস্টে ফলাফল হওয়ার সম্ভাবনা কম। এর জন্য অবশ্য ইংল্যান্ডকে আজকের বাকি সময় ছাড়াও পঞ্চম দিন পুরোটা ব্যাটিং করতে হবে। ২৬২ রান টপকে নিউজিল্যান্ডের সামনে লিড দাড় করাতে হবে। অথবা কালকের পুরো দিন ব্যাটিং করে কাটিয়ে দিয়ে ম্যাচ ড্র করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com